মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

ফেনীতে শুল্ক ফাঁকি দেওয়া ১২৫০ পিস ভারতীয় শাড়িসহ গ্রেফতার ২, পিকআপ জব্দ

আপডেট:

​ফেনী প্রতিনিধি:ফেনীতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি পিকআপ গাড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গত রবিবার (১৯ জুলাই, ২০২৬) ভোর ৫:৫০ ঘটিকায় ফেনী মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে কাজিরবাগ ইউনিয়নের মধ্যম কাজিরবাগ এলাকার সবুজপাড়া রাজনের বাড়ির সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা মোঃ শামীম (২১) এবং মোঃ ইকবাল হোসেন (২০)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একদল চোরাকারবারি ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ির চালান ফেনী শহরের দিকে নিয়ে আসছে। সংবাদ পেয়ে ফেনী মডেল থানা পুলিশের একাধিক দল মধ্যম কাজিরবাগ গিল্লাবাড়ীয়া প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শামীম ও ইকবালকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা মিনি পিকআপ গাড়িটি তল্লাশি করে ১২৫০ (বারো শত পঞ্চাশ) পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট (The Special Powers Act)-এ ফেনী মডেল থানায় একটি মামলা (মামলা নং-৪২/৪৪০, তারিখ: ১৯/০৭/২০২৬) রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত