বুধবার, আগস্ট ৫, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমণে কাতারের মধ্যস্থতা, মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানে আশাবাদী

আপডেট:

কাতার রাষ্ট্রের অবস্থান পরিষ্কার। আমরা হরমুজ প্রণালীতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চাই।মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে এক কূটনৈতিক সমাধানের পথে হাঁটছে কাতার।আল জাজিরা গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) জানায়, এই সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের সাথে জোরালোভাবে সমন্বয় বজায় রেখে চলেছে পাকিস্তান ও ওমান। উভয় পক্ষের মধ্যে খসড়া প্রস্তাব লেনদেন ও আলোচনার সুযোগ তৈরির জন্য এই তিন দেশ এখন একযোগে কাজ করছে।হরমুজ প্রণালীতে স্বাভাবিক অবস্থা ফেরার আহ্বান দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের বড় সংঘাত এড়ানোই এখন তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘কাতার রাষ্ট্রের অবস্থান পরিষ্কার। আমরা হরমুজ প্রণালীতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চাই।’তিনি আরও জানান, একটি সমঝোতায় পৌঁছাতে সুনির্দিষ্ট কোনো সময়সীমা না থাকলেও যত দ্রুত সম্ভব একটি ইতিবাচক চুক্তিতে পৌঁছানোর আশা করছে কাতার।উত্তেজনা কমিয়ে কূটনীতির দুয়ার আবার খুলে দিতে আঞ্চলিক অংশীদারদের নিয়ে কাজ চলছে বলে উল্লেখ করেন মাজেদ আল-আনসারি। তিনি সংঘাত এড়াতে পাকিস্তান ও ওমানের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে বিগত কয়েক সপ্তাহে ওমান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা বিশেষভাবে তুলে ধরেন তিনি।বর্তমানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত এড়ানো, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন মধ্যস্থতাকারীরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত