সমুদ্রে টানা আড়াইশ’ দিনের বেশি সময় কাটাতে গিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর হাজার হাজার সেনা ভয়ংকর মানবিক ও মানসিক সংকটে পড়েছেন। পর্যাপ্ত খাবার ও সুপেয় পানির ঘাটতি, বিকল শৌচাগার, অপরিচ্ছন্ন পরিবেশ এবং দীর্ঘদিনের ক্লান্তি মিলিয়ে রণতরীটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত গুরুতর রূপ ধারণ করেছে। সেনাসদস্যদের এই দুরবস্থার খবর সামনে আসার পর পেন্টাগনের কাছে জরুরি জবাবদিহিতা দাবি করছেন মার্কিন আইনপ্রণেতারা। ফলে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য ও ইরান বিষয়ক সামরিক নীতির ওপর নতুন করে রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে।সামরিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীটিতে অবস্থানরত সেনাসদস্যদের মানসিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে কেউ কেউ সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছেন। চলতি মাসের শুরুর দিকেই এক নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেন, যাকে পরবর্তীতে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে চিকিৎসার জন্য অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়।দীর্ঘ সময় ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, সচল লন্ড্রি ব্যবস্থার অভাব এবং তাজা খাবারের বদলে অপ্রতুল রেশনের কারণে নাবিকদের স্বাস্থ্যে মারাত্মক অবনতি ঘটেছে। এক নাবিকের স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই মিশনে যোগ দেওয়ার পর থেকে চরম মানসিক চাপে পড়ে তার স্বজন প্রায় ২৯ কেজি ওজন হারিয়েছেন

