শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ফেনীতে মলম পার্টির ২ জনসহ গ্রেফতার ১৬

আপডেট:

ফেনী প্রতিনিধি:ফেনীতে পুলিশ বিশেষ অভিযানে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মলম পার্টির দুর্ধর্ষ ২ সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চুরি ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ সর্বমোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।গতকাল ০৯ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫:০০ টা থেকে ১০ সেপ্টেম্বর ভোররাত পর্যন্ত ফেনী মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ০৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১:০০ টার দিকে ফেনী স্টারলাইন বাস কাউন্টার ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির দুর্ধর্ষ আসামী লিটন মিয়া প্রকাশ সুমনকে (৩৭) গ্রেফতার করা হয়। সে কুমিল্লা জেলার লাকসাম থানার দক্ষিণ এলাইচ ডোমবাড়ীয়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ফেনী স্টারলাইন বাসে বিদেশফেরত যাত্রীদের কৌশলে চেতনাশক দ্রব্য প্রয়োগ করে সর্বস্ব লুটে নিচ্ছিল।
​এছাড়া চক্রের অপর সদস্যরা ফেনী পৌরসভার মহিপাল থেকে লেমুয়াগামী সিএনজি অটোরিকশায় সাধারণ যাত্রীদের নকল স্বর্ণের বার দেখিয়ে ও চেতনাশক দ্রব্য ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নিত। এসব ঘটনায় ফেনী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
​বিশেষ অভিযানে মলম পার্টির ২ জন ছাড়াও মাদক কারবারী, চুরি-ডাকাতি চক্রের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ১৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ প্রশাসন জানায়, ফেনী জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী চক্রের বিরুদ্ধে এই ধরণের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত