বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

হুতিদের ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদি আরব

আপডেট:

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই এর দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনভিত্তিক সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি ভূপাতিত করা হয়। আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে -মালিকি বলেন, ২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় হামলার চেষ্টা। গত এক সপ্তাহ ধরে ইরানপন্থি হুথি যোদ্ধাদের একাধিক হামলার পর সৌদি আরবও আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে।সৌদি আরব ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রেরসৌদি আরব ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রেরইসলামের অন্যতম পবিত্র স্থান মক্কা প্রতিবছর হজ পালনের কেন্দ্র। আল-মালিকি বলেন, শহরটির নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’।তবে হুথি কর্মকর্তারা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। হুথি পরিচালিত সানা নিউজ এজেন্সির প্রতিবেদনে সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, মক্কাকে লক্ষ্য করার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত