শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

ইতালিতে নাগরিকত্ব বিল লেগার কঠোর প্রস্তাবের বিপরীতে ফোরৎসা ইতালিয়ায়

আপডেট:

রোম ডেস্ক :ইতালির চেম্বারের সাংবিধানিক বিষয়ক কমিটিতে ক্ষমতাসীন জোটের শরিক দল লেগার প্রস্তাবিত নাগরিকত্ব বিলের ওপর দুটি সংশোধনী জমা দিয়েছে ফোরৎসা ইতালিয়া। লেগার উত্থাপিত অনমনীয় ও কঠোর শর্তের বিরুদ্ধে গিয়ে নমনীয় অবস্থান নিয়েছে জোটের অন্যতম গুরুত্বপূর্ণ এই শরিক দলটি।লেগার প্রস্তাব ও ফোরৎসা ইতালিয়ার সংশোধনী লেগা জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তি ও তা বাতিলের ক্ষেত্রে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক কঠোর ধারা যুক্ত করার প্রস্তাব করেছিল। এর জবাবে ফোরৎসা ইতালিয়া প্রস্তাব করেছে যে, অনিচ্ছাকৃত কোনো অপরাধের ক্ষেত্রে নাগরিকত্ব বাতিল করা যাবে না। কেবল তিন বছরের বেশি সাজাপ্রাপ্ত গুরুতর অপরাধ সংঘটিত হলেই নাগরিকত্ব বাতিলের মাপকাঠি কার্যকর হবে। ইতালিতে জন্ম নেওয়া এবং ১৮ বছর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বসবাসকারী সন্তানদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ‘বি-১’ (B1) লেভেলের ভাষা সনদের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল, তা বাতিলের দাবি জানিয়েছে দলটি নমনীয় অবস্থান নিলেও একটি জায়গায় একমত রয়েছে ফোরৎসা ইতালিয়া। অপরাধে জড়িত ব্যক্তিদের অর্জিত নাগরিকত্ব সরাসরি প্রত্যাহার বা বাতিলের ক্ষেত্রে লেগার মূল প্রস্তাবে কোনো পরিবর্তনের দাবি জানায়নি দলটি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত