বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

ইতালির কারাগারে বসে মাদক ব্যবসা ও হামলার নেটওয়ার্ক নিয়ন্ত্রণ ৬ জন গ্রেপ্তার

আপডেট:

​বোলোনিয়া (ইতালি):ইতালির কারাগারের ভেতরে বসে গোপনে মোবাইল ফোন ব্যবহার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সশস্ত্র হামলা পরিচালনার অভিযোগে একটি অপরাধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বোলোনিয়া পুলিশ। জেলা অ্যান্টি-মাফিয়া ডিরেক্টরেটের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ অভিযানে ইতালি ও আলবেনীয় অপরাধী চক্রের এই বিশাল নেটওয়ার্কের বিষয়টি উন্মোচিত হয়।​কারাগার থেকে আঞ্চলিক
​পুলিশ জানায়, এই চক্রটি লা দোত্​সা, মোদেনা এবং ফেররারা কারাগারের ভেতরে বসে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার করত। কারাগারের ভেতর থেকেই তারা আঞ্চলিক পর্যায়ে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটিয়েছিল এবং বাইরে থাকা সহযোগীদের নানা দিকনির্দেশনা দিত।​তদন্তে জানা যায়, মাদক বিক্রির বকেয়া টাকা আদায়ের জন্য এই চক্রটি চরম সহিংসতার পথ বেছে নিয়েছিল। বকেয়া টাকা আদায়ে তারা বাইরে থাকা সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া এবং আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানোর মতো গুরুতর অপরাধ পরিচালনা করত।
​চাঞ্চল্যকর ভিডিও ও অস্ত্র উদ্ধার
​এই অভিযানের সূত্রপাত হয় ৩৩ বছর বয়সী এক ইতালীয় নাগরিকের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের মধ্য দিয়ে। পরবর্তীতে তাঁর তদন্ত করতে গিয়ে পুলিশ কালাশনিকভ রাইফেল দিয়ে গুলিবর্ষণের একটি চাঞ্চল্যকর ভিডিও উদ্ধার করে, যা এই চক্রটির চরম বিপজ্জনক রূপের প্রমাণ দেয়।এই ঘটনায় মোট ৯ জন অভিযুক্তের নাম উঠে এসেছে। ​৬ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।​অভিযুক্তদের মধ্যে একজন ২০১৭ সালের একটি হত্যাকাণ্ডে দণ্ডিত আসামি।
​অপরাধ চক্রের আরও একজন সদস্য এখনও পলাতক রয়েছে।ইতালীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক সদস্যকে ধরতে এবং এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত