রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী ক্যাটরিনা বিধ্বস্ত হয়ে পড়ে

আপডেট:

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জীবনে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ-পর্ব মোটেও মসৃণ ছিল না। সেই সম্পর্ক থেকে পুরোপুরি বের হতে অভিনেত্রীর বেশ খানিকটা সময় লেগেছিল। তবে এরপর রণবীরেরই ভালো বন্ধু তথা সহকর্মী ভিকি কৌশলের সঙ্গে প্রেম শুরু হয় এবং ২০২১ সালের ডিসেম্বরে তাঁরা বিয়ে করেন। গত ৭ নভেম্বর এই তারকা দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হন।অজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় অভিনয় করার সময়ে প্রেম শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। একটা সময় বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি এক বর্ষীয়ান সাংবাদিক বিষয়টি প্রকাশ্যে এনেছেন এবং জানিয়েছেন, রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কীভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন।ওই বর্ষীয়ান সাংবাদিক জানান, আমরা যখন যশরাজ ফিল্মসের স্টুডিওতে ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, তখন তিনি অঝোরে কাঁদছিলেন। অভিনেত্রী একটাই কথা বলছিলেন— “আমি বড় ভুল করে ফেলেছি। আমি কাজ হারাচ্ছি, আর তার জন্য আমি নিজেই দায়ী।”রণবীরকে ভীষণ ভালোবেসেছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু তাদের সম্পর্কে কোনো বোঝাপড়া ছিল না। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী নাকি সেই দিন বলেছিলেন— “আমরা আর একসঙ্গে নেই। কিন্তু ওর জন্য আমি আমার নিজের কর্মজীবন ধ্বংস করে ফেলেছি।”ওই সাংবাদিক সম্প্রতি একটি পডকাস্টে আরও বলেন, ক্যাটরিনা নিশ্চয়ই ভেবেছিলেন— রণবীরকে বিয়ে করে তিনি কাপুর পরিবারের অংশ হয়ে উঠবেন। তিনি ভেবেছিলেন— কাপুর পরিবারের বউদের নাকি অভিনয় করতে দেওয়া হতো না। তাই তিনি সেই সময়ে বেশ কিছু সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন। পরে এই সিদ্ধান্তের কারণে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত