নাজিফা তুষি অভিনেত্রী ও মডেল। গেল বছরের একেবারে শেষে এসে মুক্তি পায় তাঁর অভিনীত ‘রইদ’ সিনেমার ট্রেলার। সেই রেশ এখনও বিদ্যমান। এ ছাড়া এ বছর মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত একাধিক সিনেমা। নতুন বছরের কাজ ও নানা পরিকল্পনা নিয়েই কথা হয় তাঁর সঙ্গে।নতুন বছর শুরু হলো। এই বছরে আপনার পরিকল্পনা কী?গত বছর যে কাজগুলো করেছি, সেগুলোর কয়েকটি এ বছর দর্শকের সামনে আসবে। সেগুলোর দিকেই আপাতত মনোযোগ। পাশাপাশি নতুন কিছু কাজের প্রস্তাবও আসতে পারে। তবে আলাদা করে কোনো পরিকল্পনা করি না। সময় যেমন নিয়ে যায়, সেভাবেই চলতে স্বচ্ছন্দ বোধ করি। তবে কাজের ক্ষেত্রে কেবল হিসাব করে চলি।নতুন বছরে কেমন বাংলাদেশ দেখতে চান?আমি একটি শান্ত, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ দেখতে চাই। যেখানে শিল্প ও সংস্কৃতিচর্চার স্বাধীনতা থাকবে, মানুষ নিশ্চিন্তে নিজের জায়গা থেকে কাজ করতে পারবে– যেমনটা আমরা সবাই কল্পনা করি।বছরের শেষ দিকে আপনার অভিনীত ‘রইদ’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। ‘সাধুর বউ’ চরিত্রটি নিয়ে ইতিবাচক সাড়া মিলছে– কেমন লাগছে?খুব ভালো লাগছে। ট্রেলারের অল্প অংশ দেখেই দর্শক যেভাবে চরিত্রটিকে গ্রহণ করেছেন, তা আমার জন্য আনন্দের। আশা করছি, পুরো সিনেমা দেখার পর তাদের ভালো লাগা আরও বাড়বে। সিনেমাটির জন্য পুরো টিম অক্লান্ত পরিশ্রম করেছে।সাধুর বউয়ের চরিত্রটির জন্য প্রস্তুতি কতটা কঠিন ছিল?
এ ধরনের চরিত্র জীবনে খুব কম আসে। ২০২৩ সাল থেকেই প্রস্তুতি শুরু করি। চরিত্রটির ডিমেনশিয়া রয়েছে, তাই বিষয়টি বুঝতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল ও পাবনা মানসিক হাসপাতালে নিয়মিত যেতাম। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, রোগীদের আচরণ কাছ থেকে দেখেছি। এই অভিজ্ঞতাগুলো আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
সাধুর বউ’ চরিত্রে অভিনেত্রী ও মডেল নাজিফা তুষি
আপডেট:

