বুধবার, মে ১৩, ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে ফরাসি পৃষ্ঠপোষকতায় বিশ্বমঞ্চে চার বাংলাদেশী প্রামাণ্যচিত্র নির্মাতা

আপডেট:

বিনোদন ডেস্ক | মে ১৩, ২০২৬
​বিশ্ব চলচ্চিত্রের মহাকুম্ভ কান চলচ্চিত্র উৎসবের সমান্তরালে আয়োজিত প্রামাণ্যচিত্রের অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘কান ডকস’-এ এবার লাল-সবুজের প্রতিনিধি হয়ে যোগ দিচ্ছেন বাংলাদেশের চার নির্মাতা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আসরে তারা তাদের প্রামাণ্যচিত্র প্রকল্পগুলো আন্তর্জাতিক নির্মাতা, প্রযোজক ও পরিবেশকদের সামনে তুলে ধরবেন।২০২৫ সালের সেপ্টেম্বরে একটি উন্মুক্ত আহ্বানের মাধ্যমে কয়েক ধাপে স্বচ্ছ জুরি মূল্যায়নের পর এই চার নির্মাতাকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নির্মাতা ও তা কাজী আরেফিন আহমেদ প্রামাণ্যচিত্র ‘অপেক্ষা’।​চিত্ত আনন্দী (সুমাইয়া বিনতে সেলিম): প্রামাণ্যচিত্র ‘ব্লু-কলারস ফ্রম দি ফ্রন্টলাইন’।এস এম কামরুল আহসান: প্রামাণ্যচিত্র ‘ইন সার্চ অফ হার’।সুমন দেলোয়ার: প্রামাণ্যচিত্র ‘মাই কাজিন’।এই গৌরবময় উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে অ্যালায়েন্স ফ্রঁসেজ দে চট্টগ্রাম ও বিসুবো আর্ট অর্গানাইজেশনের যৌথ প্রচেষ্টায়। এতে মূল পৃষ্ঠপোষকতা প্রদান করেছে ফরাসি পিআইসিসি (সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প কর্মসূচি) অনুদান। মূলত ফরাসি ও বাংলাদেশী চলচ্চিত্র শিল্পের মধ্যে দীর্ঘমেয়াদী পেশাগত সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার করাই এই অনুদানের লক্ষ্য।​অ্যালায়েন্স ফ্রঁসেজ দে চট্টগ্রামের পরিচালক জনাব ব্রুনো লাক্রাম্প এই প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই চারটি প্রকল্প তাদের শৈল্পিক গুণমান এবং আন্তর্জাতিক বাজারে শক্তিশালী সম্ভাবনার কারণে বিশেষভাবে নির্বাচিত হয়েছে।”এই প্রকল্পগুলো সমসাময়িক বাংলাদেশী প্রামাণ্যচিত্রের বৈচিত্র্য ও গভীরতাকে তুলে ধরে, যা সামাজিক বাস্তবতায় প্রোথিত এবং বিশ্বব্যাপী সমাদৃত।” — অ্যালায়েন্স ফ্রঁসেজ দে চট্টগ্রাম।কান ডকস-এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশী নির্মাতারা আন্তর্জাতিক যৌথ প্রযোজনা (Co-production), বিশ্বব্যাপী পরিবেশনা এবং বিদেশী চলচ্চিত্র বোদ্ধাদের সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতার সুযোগ পাবেন। এটি কেবল নির্মাতাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ব প্রামাণ্যচিত্রের মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত