শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

ফেনী জেলা বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আপডেট:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকালে ফেনী জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।বিকেলে দিবসটি উপলক্ষে ফেনী জেলা বিএনপি একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।ফেনী ট্রাংক রোডের বাটার সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন ফেনী ২ আসনে বিএনপি দলীয় প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ভিপি জয়নাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারা হোসেন পাটোয়ারী, ফেনী জেলা পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, ফেনী জেলা যুবদলের সভাপতি খোন্দকার নাছির, সহ অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত