প্রেস বিজ্ঞপ্তি
১৯ এবং ২০ নভেম্বর ২০২৫ তারিখ গোপন সংবাদ এর ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল কর্তৃক ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার* অর্ন্তগত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিপুল পরিমান ভারতীয় কাপড়: শাড়ী, থ্রী পিস, পাঞ্জাবী ইত্যাদি এবং চকলেট, মদ, গরু ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক *বাজার মূল্য ০১ কোটি ০৭ লক্ষ ৪৮ হাজার ১৭৫ টাকা*। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিস এবং মাদক সমূহ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে ,বিজিবি প্রতিনিয়ত সীমান্ত পাহাড়া, মাদকের অবৈধ পাচার রোধ,ও চোরাচালান প্রতিরোধ সহ অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করে যাচ্ছে।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সিমান্তে কোটি টাকা ভারতীয় চোরাই মাল জব্দ
আপডেট:

