বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ফেনীর রাজাঝির দিঘিতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির লাশ

আপডেট:

ফেনীতে যে কয়েকটি জায়গাকে সকলে সুরক্ষিত বলে ধারনা করে, তার মধ্যে রাজাঝির দিঘি সহ ট্রাকরোড়কে মনে করা হয়। ফেনী মডেল থানা, হাট ফাউন্ডেশন হাসপাতাল, পুলিশ সার্কেল সহ অনেকগুলো অফিস রয়েছে। ফেনীর আইনজীবি মার্কেটে চুরি, নানা অপরাধের কারনে এখন আলোচিত ফেনী জেলা। ফেনী শহরের বসবাস কারী সকালে মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।ফেনীর শহরের রাজাঝির দিঘিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে উঠেছে। আজ রাত আনুমানিক ৯টায় স্থানীয়দের চোখে পড়লে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা সজল কান্তি দাশ জানান, এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ২ থেকে ৩ দিন আগের। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।তিনি আরও জানান, মৃত্যুর কারণ জানতে লাশটিকে ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ বলছে, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত