মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

যাত্রাবাড়ী এলাকায় কমিটি গঠন কেন্দ্র করে গতকাল দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে

আপডেট:

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারিতে ৭ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।আহতরা হলেন- ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আলামিন (২৪) প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, যাত্রাবাড়ী এলাকায় কমিটি গঠন কেন্দ্র করে গতকাল দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর প্রতিবাদে পদবঞ্চিতরা আজ দুপুরের পর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে সমন্বয়ক মাহিন সরকার ও রিফাত রশীদ কার্যালয়ে আসেন, তারা বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধদের কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে এখন পর্যন্ত সাতজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর নয়

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত