বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

রোমে বর্ণবাদের বিরুদ্ধে ২৩ দেশের অভিবাসী ও ইতালীয় নাগরিকদের ঐক্যবদ্ধ গণসমাবেশ

আপডেট:

মিনহাজ হোসেনের রিপোর্ট: ইতালির রাজধানী রোমে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে এক বিক্ষোভ সমাবেশ। ইতালীয় নাগরিকদের পাশাপাশি ২৩টি দেশের অভিবাসীরা এতে অংশ নেন। বহু ভাষার ব্যানার, পোস্টার এবং শান্তিপূর্ণ স্লোগানে শহরের কেন্দ্রস্থল পরিণত হয় আন্তর্জাতিক সংহতির মিছিলে।
রোমের ইতালিয়ান মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন কমিউনিটি গ্রুপের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা অংশ নেন। ধূমকেতু সোসাল অর্গেনাইজেশনের কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চুর নেতৃত্বে অংশগ্রহণ কারী প্রবাসী বাংলাদেশিরা বলেন— বর্ণবাদ শুধু একটি দেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক মানবাধিকার সংকট। অভিবাসীরা কেবল শ্রমশক্তি নয়, বরং ইতালির সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে ঘৃণামূলক বক্তব্য ও আক্রমণের ঘটনার বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরনের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত জরুরি।এসময় বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান ইকবাল, হাবিব চৌধরী, উম্মেহনী প্রিন্স, মৌসুমী মৃধা, এলিন আহমেদ মিঠু তারেক হাসান, শফিউল্লাহ মেহজাবিন, প্রিয়াঙ্কা হোসেন সহ আরও অনেকেই। তারা বলেন “আমরা সবাই একই সমাজের অংশ। আমাদের লক্ষ্য— বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং সাংস্কৃতিক সহাবস্থান নিশ্চিত করা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ইতালিতে বসবাসরত সব জাতিগোষ্ঠীর মধ্যে সহনশীলতা, পারস্পরিক সম্মান, সাংস্কৃতিক বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়ার আহ্বান থেকেই এই উদ্যোগ।অংশগ্রহণকারীরা জানান, ইতালিতে অভিবাসীদের অবদান ও অধিকার সমুন্নত রাখতে এ ধরনের ঐক্যবদ্ধ আন্দোলন ভবিষ্যতে আরও জোরদার হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত