কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ০৩.১১.২০২৩
আমার মন বলে তুমি আামায়
আগের মতো ভালোবাসো না,
আগের মতো খুনসুটির ছলে
প্রাণ খুলে হাসো না!
কতো অপরাধ করি আগের মতো শাসন করো না,
কতো সেজেগুজে থাকি পাশে এসে বসবে বলে
বারুদের গন্ধ ঢেকে দেয় পারফিউম সুবাস
সুবাসিনী কে ফেলে নানা ছলে যাও তুমি চলে !
আগের মতো মেলা থেকে আনো না কাঁচের চুড়ি
অনাগ্রহে যা কিছু আনো মনে হয় আমি বুড়ি,
কতো রংবেরঙের সাজপোশাক আনতে ছিলো বাহার
এখন আমি যেন নই তোমার অন্য কাহার?
আগে যেথা থেকে আসো যখন-তখন
লহমায় বুকে নিতে টেনে করতে সোহাগ
অতঃপর চিকচিক করতো আমার অশ্রু কোণ জল
আজ এসেই চলে যাও যেন ব্যস্ত এক বিহাগ!
ছবি মাধুরী বোস (সাংবাদিক)


