রবিবার, আগস্ট ৯, ২০২৬

অন্যরকম ছড়া === ফয়েজুর রহমান

আপডেট:

অন্যরকম ছড়া
=== ফয়েজুর রহমান

বাতাসে ভেসে আসে বারুদের গন্ধ
মনপ্রাণে নেই তাই ঈদ-আনন্দ।

বিজ্ঞাপন

দেশে দেশে লেগে আছে বিরোধ যুদ্ধ
ফিলিস্তিনি আরবরা আজ অবরুদ্ধ।

গাজায় মানুষেরা অকাতরে মরছে
ফুল হয়ে নিষ্পাপ শিশুরা ঝরছে।

বিজ্ঞাপন

হায়েনার হাতে মুখে লেগে আছে রক্ত
বিশ্বমোড়লরা তবু তার ভক্ত।

বুলি কপচায়, তারা নাকি মানবিক
যুদ্ধের পাঁয়তারা করে পারমাণবিক।

একদিন যারা ছিল আশ্রয়প্রার্থী
ফিলিস্তিনে যারা ছিল শরণার্থী,

আজ সেই হায়েনা দাবিদার দেশটার
ছলেবলে কৌশলে ত্রুটি নেই চেষ্টার।

হায়েনারা পাবিনা কোনদিন নিস্তার
যতই করিস সাম্রাজ্যটা বিস্তার।

গাজার শিশুদের রক্তের প্রতিশোধ
নিতে হবে সুদাসলে,দিতে হবে সব শোধ।

মুক্তিকামীর হাত মুষ্টিবদ্ধ
একদিন থামবেই অন্যায় যুদ্ধ ॥
======================
১৩/০৪/২০২৪
ফেনী

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত