রবিবার, মে ২৪, ২০২৬

ভূমধ্যসাগরে অভিবাসন ও মানবপাচার রোধে একজোট ইতালি, লিবিয়া, তুরস্ক ও কাতার

আপডেট:

রোম ডেস্ক:ভূমধ্যসাগর দিয়ে ইউরোপগামী অনিয়মিত অভিবাসনের স্রোত ঠেকানো এবং মানবপাচারকারী চক্র দমনে এক অভাবনীয় উদ্যোগ নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিশেষ আমন্ত্রণে রাজধানী রোমে একজোট হয়েছেন লিবিয়া, তুরস্ক ও কাতারের উচ্চপদস্থ প্রতিনিধিরা। বৈঠকে চার দেশের মধ্যে একটি শক্তিশালী আন্তঃরাষ্ট্রীয় সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।এই চার দেশীয় বৈঠকের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ‘রিটার্ন হাব’ (Return Hubs) বা বিশেষ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। ইতালির মেলোনি সরকার এই অভিবাসন ইস্যুটিকে কেবল একটি সংকট হিসেবে না দেখে, দেশের জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করছে। আর তাই বৈঠকে মেলোনি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাও সরাসরি উপস্থিত ছিলেন।বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বিশেষ উপদেষ্টা আকিফ কাগাতায় কিলিক। অন্যদিকে কাতারের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি।বিশ্লেষকদের মতে, এই জোটটি অত্যন্ত কৌশলগত এবং শক্তিশালী। কারণ, গত এক দশক ধরে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে​ইতালি এতদিন মূলত লিবিয়ার ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের (GNU) সাথে কাজ করে আসলেও, বর্তমান পরিস্থিতিতে পুরো অঞ্চলের নিরাপত্তা রক্ষায় দেশটির পূর্ব অংশের (হাফতার নিয়ন্ত্রিত অঞ্চল) কর্তৃপক্ষের সাথেও আলোচনার টেবিলে বসার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও মানবপাচার রোধে এই চার দেশের যৌথ পদক্ষেপ আগামী দিনে ইউরোপের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত