আন্তর্জাতিক ডেস্ক: শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সুরক্ষায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপটি সংহতি, স্বাগত এবং আশার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। একই সঙ্গে এটি বিশ্বজুড়ে শরণার্থীদের সেই কঠিন ও জীবনবাজি রাখা সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেয়, যা তারা স্রেফ নিরাপত্তার খোঁজে অন্য কোনো উপায় না পেয়ে নিতে বাধ্য হন।সম্প্রতি ল্যাম্পেডুসা দ্বীপে পোপের সফরকে কেন্দ্র করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থ (ইউএনএইচসিআর) গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আজকের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ সফরের জন্য তারা পোপের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।মানবিক কাজের নৈতিক ও ইউএনএইচসিআর দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বিশ্বজুড়ে যারা সহিংসতা, নিপীড়ন এবং ভয়াবহ সংঘাত থেকে বাঁচতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। সংস্থাটির মতে, এসব মানুষের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিটি কাজেরই গভীর নৈতিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে।বিবৃতির শেষভাগে বিশ্বনেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার এই লড়াই থামবে না, “যতক্ষণ না সবাই নিরাপদ হচ্ছে।”
তথ্য সুত্র / ফটো : আনসা
ল্যাম্পেডুসা পোপের সফরকে স্বাগত জানাল ইউএনএইচসিআর
আপডেট:

