রোববার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইতালির মাটিতে নিজেদের বাচ্চারা ক্লাসে কোণঠাসা হয়ে পড়বে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কোনো স্কুলে দেশের শিশুরা সংখ্যালঘু হয়ে অসহায় বোধ করবে, এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।নতুন নিয়ম চালু হলে স্কুলে বিদেশি শিক্ষার্থীরা আর হিজাব বা বোরকা পরে আসতে পারবে না। একইসঙ্গে প্রতিটি ক্লাসে বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। যেসব বিদেশি শিশু নতুন পরিবেশ ও ভাষার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, তাদের বাবা-মাকেও ইতালিয়ান ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। সরকারের ধারণা, এতে বিদেশি পরিবারগুলোর সঙ্গে সাংস্কৃতিক ফাঁক কিছুটা কমে আসবে।প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিপরিষদে তোলা হবে। অনুমোদন পেলেই এটি আইন হিসেবে কার্যকর হবে।

