রোম ইতালি :মূল্যস্ফীতি মোকাবিলায় ‘দেদিকাতা আ তে’ খাদ্যকার্ড ফের চালুর ঘোষণা ইতালি সরকারের
আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রভাব সামলাতে এবং নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে স্বস্তি দিতে ইতালিতে পুনরায় চালু হতে যাচ্ছে জনকল্যাণমূলক খাদ্য সহায়তা কর্মসূচি ‘দেদিকাতা আ তে’ (Dedicata a te)। গতকাল (৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।আর্থিক যোগ্যতা ও সহায়তা পরিমাণ: যেসব পরিবারের বাৎসরিক আর্থিক সক্ষমতা সূচক বা আইসি (ISEE) সর্বোচ্চ ১৫ হাজার ইউরো পর্যন্ত, তারা এই সহায়তার আওতায় আসবেন। ঘোষিত বাজেটের মধ্য থেকে প্রতিটি সুবিধাভোগী পরিবার পাবেন মোট ১,০০০ ইউরো। এর মধ্যে প্রথম ৫০০ ইউরো অবিলম্বে প্রদান করা হবে এবং অবশিষ্ট ৫০০ ইউরো ২০২৭ সালের এপ্রিলে সুবিধাভোগীদের কার্ডে জমা দেওয়া হবে, প্রধানমন্ত্রী জানান, প্রায় ১২ লাখ সুবিধাভোগী পরিবারকে সহায়তার জন্য কোনো আলাদা আবেদন জমা দিতে হবে না। ইতালির জাতীয় সামাজিক নিরাপত্তা সংস্থা ইনপস (INPS) থেকে বার্তা পেলেই নির্ধারিত পোস্ট অফিস থেকে এই কার্ড সংগ্রহ করা যাবে। নতুন কার্ডধারীদের আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রথম কেনাকাটা করার মাধ্যমে কার্ডটি সক্রিয় করতে হবে। সরকারের সাথে চুক্তিবদ্ধ নিবন্ধিত সুপারমার্কেটগুলোতে এই কার্ড দিয়ে কেনাকাটা করলে অতিরিক্ত ১৫% ছাড় মিলবে।প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি উল্লেখ করেন, এই উদ্যোগের লক্ষ্য কেবল অসহায় পরিবারগুলোকে সহযোগিতা করা নয়, বরং ইতালির স্থানীয় কৃষি খাত এবং খাদ্য উৎপাদকদের সার্বিক বাণিজ্যকে চাঙা রাখা ও গতিশীল করা।
মূল্যস্ফীতি মোকাবিলায় ‘দেদিকাতা আ তে’ খাদ্যকার্ড ফের চালুর ঘোষণা : প্রধানমন্ত্রী মেলোনি
আপডেট:

