বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

লন্ডনে ইতালিস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলা উদ্দিন শিমুলকে বর্ণাঢ্য সংবর্ধনা

আপডেট:

​নিজস্ব প্রতিবেদক, লন্ডন: যুক্তরাজ্য সফর উপলক্ষে ইতালিতে বসবাসরত ফেনীর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ইতালিস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলা উদ্দিন শিমুল-কে লন্ডনে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি লন্ডনের মেনরপার্কস্থ ‘নান্না বিরিয়ানি’ রেস্টুরেন্টে এফডিসি (FDC) যুক্তরাজ্য শাখার উদ্যোগে এই সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।সভাপতি: কাজী গোলাম সারওয়ার (বাহার), সভাপতি, এফডিসি যুক্তরাজ্য শাখা।সঞ্চালনা করেন দিদারুল আলম দিদার, সাধারণ সম্পাদক, এফডিসি যুক্তরাজ্য শাখা,বিশেষ অতিথি: জনাব লিপটন।​খুবই সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতি সত্ত্বেও অনুষ্ঠানটি লন্ডন প্রবাসী ফেনীবাসীদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। এতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।বক্তারা আলা উদ্দিন শিমুলের মানবিক কর্মকাণ্ড এবং প্রবাসে বাংলাদেশীদের কল্যাণে তার নিরলস ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে থাকা বাংলাদেশীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। একইসাথে ভবিষ্যতে ফেনীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে বিশেষ ভূমিকা রাখায় এফডিসির পক্ষ থেকে নিচের ব্যক্তিবর্গের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়মোজাম্মেল হক (ডাইরেক্টর, গ্লোবাল প্রেস বাজার)জাহাঙ্গীর আলম (মাসুদ),শিবলু মজুমদা​আলমগীর চৌধুরী,কাজী আলমগীর,নজরুল ইসলাম,​জাহাঙ্গীর আলম,শহীদুল ইসলাম (হিরা), আবুবক্কর,অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের মাধ্যমে। প্রবাসের মাটিতে ফেনী ও নোয়াখালী অঞ্চলের মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি যেন এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত