বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ইতালিতে বৈধ নথিপত্র পেতে গিয়ে ভোগান্তির স্বীকার সিনেটর চেচিলিয়া দেলিয়া হস্তক্ষেপে সমাধান

আপডেট:

ইতালিতে গত কয়েকদিন ধরে অভিবাসী ছাত্র,রাজনৈতিক আশ্রয়প্রার্থী কর্মজীবী অভিবাসীরা প্রধান অভিবাসী কার্য্যালয়ের সামনে মানবতার জীবনযাপন করছিল। ইতালিতে বৈধতা নিতে হলে অভিবাসন কার্য্যালয়ের অনুমতি প্রয়োজন হয়। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ অভিবাসী লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কাগজপত্র প্রমাণের সাপেক্ষে বৈধতা অর্জন করে। কিন্তু কয়েক গত কয়েকদিনে থেকে অনেক বেশি অভিবাসী তাদের বৈধতা পাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে, প্রধান কার্য্যালয়টির সামনে ঘুমিয়ে পড়ে বিষয়টি ইতালির সিনেটর কাউন্সিলর এর মাধ্যমে খবর পেয়ে পরিদর্শনে আসলে প্রধান কার্যালয়টি সচল হয়ে ওঠে। বিষয়টি গুরুতর বিবেচনা করে প্রধান কার্যালয়ে আরো জনবল ও অভিবাসন কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়াকে সহজ করা প্রয়োজন। তা না হলে ইতালির অর্থনৈতিক মেরুদন্ড অনেক আজ সেই ভেঙে পড়বে। পর্যটন নির্ভর ও রেস্তোরাঁ শিল্পের জন্য ইতালি সারা বিশ্বে সমাদৃত। দুঃখজনক হলেও সত্য ইতালির প্রধান গণমাধ্যমগুলো অভিবাসী বিষয়ে তাদের কথাগুলো তুলে ধরতে কেন জানি অপারগতা প্রকাশ করে। ইতালিতে প্রবীন লোকদের ব্যাপকতার ফলে অভিবাসী শ্রমিকদের প্রয়োজন , তাই বিষয়টি ইতালির অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় বিশেষ দৃষ্টিপাত করবে বলে অভিবাসীরা আশা করে। রোমে বসবাসের পারমিটের জন্য দিনের পর দিন অপেক্ষা — এমপি এলেন, আর হঠাৎই ৩ নভেম্বর ২০২৫ ভিয়া পাতিনি, টর সাপিয়েনজা, রোমা রোমের ইমিগ্রেশন অফিসের সামনে দিন-রাত পার করে শতাধিক মানুষ অপেক্ষা করছিলেন বসবাসের পারমিট (Permesso di Soggiorno) পাওয়ার আশায়। কেউ কেউ টানা কয়েক রাত ধরে রাস্তায় ঘুমিয়েছেন, বৃষ্টির মধ্যে থেকেও লাইনে দাঁড়িয়ে ছিলেন—কোনো টয়লেট বা খাবারের ব্যবস্থা ছাড়াই। এদের মধ্যে ছাত্র, শ্রমিক, ও আশ্রয়প্রার্থীরা ছিলেন, যারা প্রত্যেকেই বৈধ কাগজপত্রের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছিলেন।গতকাল সকালে ঘটনাস্থলে পৌঁছান সেনেটর চেচিলিয়া দেলিয়া ও কাউন্সিলর নেলা কনভার্টি (Partito Democratico)। তারা দায়িত্বশীলদের সঙ্গে কথা বলতেই—যেন অলৌকিকভাবে লাইন মিলিয়ে যায়!
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সব আবেদন দ্রুত নিষ্পত্তি হয়। ঘটনাটি ঘটেছে ভিয়া তেওফিলো পাতিনি, রোমার ইমিগ্রেশন অফিসের সামনে। এলাকায় কাজ করছিলেন Asgi, Spazi Circolari, ও Attiva Diritti সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

ফটো তথ্যসুত্র :
HelloItaly

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত