শনিবার, মে ২, ২০২৬

বিশ্বে গনতন্ত্রের মুরব্বি মার্কিন যুক্তরাষ্ট্র

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম। স

বিজ্ঞাপন

তাং ঃ ১২.০১.২০২৪

 

বিজ্ঞাপন

বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক টীম প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনে সর্বসম্মতিক্রমে মার্কিন পর্যবেক্ষক বলেছেন,”নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।”

যুক্তরাস্ট্রের অন্য সাবেক কংগ্রেস ম্যান যিনি ডেমোক্র্যাটদের প্রতিনিধি হয়ে পর্যবেক্ষক ছিলেন “মিঃ জিম বোটস, তিনি বলেছেন, “আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখেছি”! সাংবাদিক প্রশ্নের উত্তরে তিনি বলেন,” বিশ্বে সবচেয়ে কম সময় নিয়ে বাংলাদেশে নির্বাচন হয়, এত অল্পসময়ে ভোটার উপস্থিতি নিয়ে কথা বলার অবকাশ নাই!”

 

প্রিয় পাঠক, ১. জাতিসংঘের সেক্রেটারি গুতেরেস এর প্রতিনিধি বলেছেন, “বাংলাদেশ নির্বাচনী সহিংসতায় মহাসচিব উদ্বিগ্ন”! কোন সহিংসতায় উদ্বিগ্ন তা বলেন নাই,

ট্রেনে আগুন সন্ত্রাসের ১৮ জনের মৃত্যু নাকি অন্য কিছু?

২. হোয়াইট হাউজ জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত প্রতিনিধি ” জন কিরবি” বলেছেন, ” বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের এবং গনতান্ত্রিক চর্চায় বাংলাদেশের নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা পূরনে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে!”

 

মার্কিন যুক্তরাষ্ট্রের গনতান্ত্রিক প্রক্রিয়া তো গণভোটে পাশ করা পাকিস্তানের ইমরান খান কে ক্ষমতাচ্যুত করে মার্শাল তাবেদার পুতুল সরকার আনা। এতো গতকালের ঘটনা।

১৯৭৩ সালে সবচেয়ে জনপ্রিয় গনতান্ত্রিক ব্যক্তি “চিলির আলেন্দে কে হত্যা করায় মার্কিন তাবেদার পিনোচেট কে ক্ষমতায় এনে ২০ বছর এই সামরিক জান্তা ক্ষমতায় থেকে

৬০ লক্ষ গনতন্ত্র কামী মানুষ হত্যা করেছে!

১৯৭৫ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের মুজিব কে ক্ষমতা না দেয়া ইয়াহিয়া ভুট্টো গনতন্ত্র হত্যাকারীর পক্ষ নিয়ে বাংলাদেশের ৩০ লক্ষ লোক হত্যা করানো! মুজিব কে হত্যা করতে সেই আলেন্দের হত্যার নীল নকশার রাষ্ট্রদূত ফিলিপ চেরিকে বাংলাদেশের বদলি করে এনে মুজিব কে হত্যা করায়ে সামরিক জান্তা জিয়াকে ক্ষমতায় পাকাপোক্ত করে দিয়া প্রায় ১০ হাজার বাঙালি নিধনের গনতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করায় বাংলাদেশের প্রতি নজর রাখা?

 

রাস্ট্রীয় সন্ত্রাস দু’একটা না বললে মার্কিন গনতন্ত্রের সজ্ঞা

পরিস্কার হবে না।

১.বিশ্বে ৮০০ সামরিক ঘাটি করা কি গনতন্ত্র মানবাধিকার মানবতা মনুষ্যত্ব প্রতিষ্ঠা করার জন্য?

২. ইরান ভেনিজুয়েলার উপর তেল-গ্যাস বিক্রির উপর নিষেধাজ্ঞা কি গনতান্ত্রিক কারবার?

৩. পারস্য সাগরে যুদ্ধ জাহাজের পাহারা বসায় ইরান কে ঘিরে রাখা গনতন্ত্র মানবাধিকার কি বাংলাদেশের জনগনের উপহার দিতে চান মার্কিন স্যারেরা?

৪. কিউবার ফিদেল কাস্ত্রো কে ৬৩০ বার হত্যার চেষ্টা কোন গনতন্ত্র?

৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজ প্রভাব বজায় রাখতে কত দেশের গনতান্ত্রিক সরকার হত্যা করায় জান্তা বসিয়ে গনতন্ত্র মানবাধিকার দিয়েছেন? Is it more than 50 countries?

৬. কতটা যুদ্ধ করেছেন নিজ বলয় বজায় রাখতে?

more than 7, ভিয়েতনাম কোরিয়া কম্বোডিয়া ইরাক আফগান? কত লোকের প্রাণহানি হয়েছে? ভিয়েতনাম

প্রায় ২০ লক্ষ, কোরিয়া প্রায় ১৫ লক্ষ, আফগান ইরাক

কম্বোডিয়া কত?

৭. নিজ বলয় বজায় রাখতে কত লোক হত্যা করেছেন?

app. 3 crore?

৮. গনতান্ত্রিক সন্মেলন করেন পাকিস্তান নিমন্ত্রন পায় কিভাবে যার ৭৫ বছর স্বাধীনতার জীবনে মিলিটারি জান্তা সরকার অথবা জান্তা ব্যাকড সরকার আজীবন!

Democracy is by the peoples for the peoples of the peoples সজ্ঞা তো আপনার দেশের “আব্রাহাম লিংকন” দিয়েছিলেন! আপনাদের গনতন্ত্র কেন সবসময়

” ফর মার্কিন স্বার্থ অফ মারর্কিন স্বার্থ বাই মার্কিন স্বার্থ “?

 

৯. বিরোধী দল দমন পীড়ন আপনার দেশে হয় কি? হয়, আমাদের দেশের থেকে বেশী! ট্রাম্পের বিরুদ্ধে কতগুলো মামলা স্যার? প্রায় ৩৪ টা কি? তার একটা নারী ঘটিত?

হয়রানি নাকি গনতান্ত্রিক স্যার?

বিশ্বে প্রায় ৩০ টা দেশে রাজতন্ত্র, আফ্রিকার ৫৪ টা দেশের প্রায় ২৬ দেশে জান্তা সরকার কোথাও আমেরিকা গনতন্ত্র চায় না বাংলাদেশ গনতান্ত্রিক না হলে আমেরিকা কেন ঘুমাতে পারছে না স্যার ? ১৯৫৭ সালের লর্ড ক্লাইভের ভুমিকা দেখতে পাচ্ছি!

 

আমরা চাই Alternative political party would come on power through Election not boycott the election looking for other HOSTILE source.

অবশ্যই খুঁজে দেখা দরকার কে বা কাহার দ্বারা বাংলাদেশের এত সুন্দর তত্বাবধায়ক সরকার পদ্ধতির নির্বাচন হত্যা হলো, তাকে কম পক্ষে শতবছর জেল চাই আমরা এদেশের জনগন!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত