বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

নতুন করে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য চমক আছে : ইরানের পররাষ্ট্র মন্ত্রী আরাঘচি

আপডেট:

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এবার আরও কঠোর বার্তা দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ‘সারপ্রাইজ’ অপেক্ষা করছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের যেকোনো যুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।নিজেদের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তার ভাষায়, বিশ্বের সবচেয়ে আধুনিক বলে পরিচিত যুদ্ধবিমান ধ্বংস করার সক্ষমতা ইরান প্রমাণ করেছে।আরাঘচি আরও দাবি করেন, খোদ মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থার প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিপুল ক্ষয়ক্ষতির বিষয় উঠে এসেছে। তিনি বলেন, ওই প্রতিবেদনে শত কোটি ডলার মূল্যের একাধিক যুদ্ধবিমান হারানোর বিষয় স্বীকার করা হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত মার্কিন গবেষণা সংস্থা ‘কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, গত ফেব্রুয়ারির শেষদিকে ইরানকে ঘিরে নতুন করে সামরিক অভিযান শুরু হয়েছিল, যেখানে ইরায়েলের সঙ্গে যৌথভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্রবিশ্লেষকদের মতে, ইরানের এমন কড়া বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এটি স্পষ্ট করছে যে, তেহরান ভবিষ্যতের সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য আগেভাগেই নিজেদের প্রস্তুত রাখছে।তিনি বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধ আমাদের অনেক শিক্ষা দিয়েছে। যদি আবারও সংঘাত শুরু হয়, তাহলে এবার মার্কিনদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত