রবিবার, জুলাই ১৯, ২০২৬

মার্কিন রাষ্ট্রদূতের বিলাসবহুল সুপারইয়াট ঘিরে রণক্ষেত্র, উত্তাল শহরবাসী

আপডেট:

ভেনিস, ইতালি:গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝেই পর্যটকদের উপচে পড়া ভিড়ে কার্যত স্থবির হয়ে পড়েছে ইতালির ঐতিহাসিক শহর ভেনিস। গত বছরের তুলনায় এ বছর পর্যটকের আগমন ঘটেছে রেকর্ড সংখ্যক, যা শহরের স্বাভাবিক ধারণক্ষমতাকে বহু গুণ ছাড়িয়ে গেছে। অতিরিক্ত পর্যটকের এই অনিয়ন্ত্রিত চাপে স্থানীয় নাগরিকদের প্রাত্যহিক জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে।শহরের এই দমবন্ধ পরিস্থিতির মাঝেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মার্কিন রাষ্ট্রদূতের আগমন। সম্প্রতি নবনিযুক্ত মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত ও ধনকুবের টিলম্যান ফার্টিটা (Tilman Fertitta) তাঁর বিশাল ও বিলাসবহুল ‘সুপারইয়াট’ (Superyacht) নিয়ে ভেনিসে পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে।
​বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষ
​সাধারণ মানুষের ভোগান্তির সময়ে মার্কিন রাষ্ট্রদূতের এমন রাজকীয় প্রদর্শনীর বিরুদ্ধে রাজপথে নেমে আসেন ভেনিসের বিক্ষুব্ধ নাগরিকরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা চরম উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কঠোর অবস্থান নেয়। এতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।বিক্ষোভকারীদের মূল অভিযোগ ও ক্ষোভের কারণ আন্দোলনকারীরা কেবল রাষ্ট্রদূতের বিলাসবহুল যাপনের বিরোধিতাই করেননি, বরং তাদের ক্ষোভের পেছনে উঠে এসেছে গভীর রাজনৈতিক ও
​ বিক্ষোভকারীদের অভিযোগ, ভেনিস শহর প্রশাসন ও বৈশ্বিক রাজনীতি এখন সাধারণ মানুষের অধিকার বাদ দিয়ে কেবল ধনকুবের ও অতি ধনীদের(Billionaires) স্বার্থ রক্ষায় ব্যস্ত। বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক নীতি এবং চলমান গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সাধারণ নাগরিকদের দুর্ভোগের কথা চিন্তা না করে পর্যটন ব্যবসার নামে শহরকে ধনকুবেরদের প্রমোদশালা বানানোর জন্য ভেনিস শহর প্রশাসনের কড়া সমালোচনা করেন আন্দোলনকারীরা।
​নাগরিকদের বক্তব্য: “শহরবাসী যখন অতিরিক্ত পর্যটকের চাপে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তখন পরাপ্রভুর মতো সুপারইয়াট নিয়ে ধনকুবেরদের এই প্রমোদভ্রমণ আমাদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো। আমরা আমাদের শহরকে এভাবে পুঁজিপতিদের হাতে ছেড়ে দিতে পারি না।”ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটন (Overtourism) এবং রাজনৈতিক অসন্তোষ—এই দুইয়ের দোলাচলে ভেনিস এখন এক উত্তপ্ত নগরীতে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফটো :ডয়েচে ভেলে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত