বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

শ্রমিকদের সুরক্ষা কাজ করছে সরকার : মেলোনি

আপডেট:

রোম ইতালি : শ্রমিক সংগঠন গুলো সাথে বৈঠকে প্রধানমন্ত্রী মেলোনি তাদের অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন সরকার সব সময় শ্রমিকদের সুরক্ষা আইন ও মুজুরি বৃদ্ধি বিষয়ে সচেতন। ইতালির প্রাক্তন ইলভা (Ex-Ilva) ইস্পাত কারখানাকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও পরিবর্তন আসতে যাচ্ছে। পালাজ্জো চিগিতে শ্রমিক ইউনিয়নগুলোর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই সংক্রান্ত বেশ কয়েটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
​ প্রাক্তন ইলভার সাপ্লাই চেইনের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।শ্রমিক সুরক্ষায় নতুন অধ্যাদেশ নিয়ে কাজ করছে বলেন প্রধানমন্ত্রী মেলোনি। সরকার শ্রমিকদের অধিকার ও সুরক্ষা অগ্রাধিকার দিয়ে একটি অধ্যাদেশ চূড়ান্ত করার কাজ করছে। এই অধ্যাদেশে ছাঁটাইকালীন ক্ষতিপূরণ, শ্রমিকদের আনুষঙ্গিক সুবিধা এবং তারান্তো (Taranto) প্ল্যান্টে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিধান অন্তর্ভুক্ত থাকতে পারে। ইতালীয় একটি কনসোর্টিয়াম কারখানাটির বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দিতে পারে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এই প্রস্তাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তা কেবল প্ল্যান্টের কোল্ড-প্রসেসিং (Cold-processing) এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।রাষ্ট্রীয় অংশগ্রহণে সরকারের শর্ত বিবেচনা করা হচ্ছে। কমিশনারদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, সরকার প্রাক্তন ইলভাতে আগ্রহী পক্ষগুলোকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত। তবে তারা স্পষ্টভাবে জানিয়েছে—প্রস্তাবগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে না আসা পর্যন্ত রাষ্ট্রীয় অংশগ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত কথা বলা সম্ভব নয়।

তথ্য সুত্র : আনসা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত