ইতালি বিভিন্ন প্রদেশ রাজধানী সহ বিপুল সংখ্যক রেস্টুরেন্টে অভিবাসী শ্রমিক দের শ্রম আইল না মেনে কাজ করানো হয়। শ্রমিকেরা কাজে অভাবে মালিকদের কথা মতো কাজ করতে হয়। ইতালির বিভিন্ন প্রদেশে শ্রমিক শোষণ বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়। – পর্দেনোনে প্রদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কারাবিনিয়েরি পুলিশের শ্রম পরিদপ্তরের অভিযানে ৬ জন অবৈধ কর্মী বা ‘লাভোরো ইন নেরো’ শনাক্ত হয়েছে।পিয়ানকাভাল্লোর (Piancavallo) একটি রেস্টুরেন্টে ৪ জন এবং ভালভাসোনের (Valvasone) একটি কৃষি খামারে ২ জন বিদেশি কর্মীকে কোনো চুক্তি ছাড়াই কাজ করতে দেখা গেছে।আইন লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত (Suspended) করা হয়েছে এবং মোট ৭০,০০০ ইউরোর বেশি জরিমানা করা হয়েছে। পিয়ানকাভাল্লোর রেস্টুরেন্টটিতে শুধুমাত্র অবৈধ কর্মী নিয়োগই নয়, বরং কর্মীদের নিরাপত্তা প্রশিক্ষণ এবং বাধ্যতামূলক নথিপত্র সংরক্ষণেও চরম গাফিলতি পাওয়া গেছে। ভালভাসোনের কৃষি খামারটিতে মোট ১২ জন কর্মী ছিলেন, যার মধ্যে ২ জন বিদেশি কর্মীর কোনো বৈধ কাজের চুক্তি ছিল না, যা শ্রম আইনের লঙ্ঘন। নির্মাণ খাতেও একটি কোম্পানিকে জরিমানা করা হয়েছে কারণ তাদের সাইটে কাজ করার জন্য প্রয়োজনীয় ‘ক্রেডিট লাইসেন্স’ (Patente a crediti) ছিল না।
সুত্র: হ্যালো ইতালি, শ্রম পরিদপ্তর
ইতালীতে” শ্রম আইন লঙ্গনের “দায়ে দুই রেস্টুরেন্ট “বন্ধ ৭০০০০ জরিমানা”
আপডেট:

