বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

দেড় লাখ ইয়াবা উদ্ধার ও ইজিবাইকসহ এক মাদক পাচারকারীকে আটক

আপডেট:

কক্সবাজারের ‎টেকনাফে কোস্টগার্ড অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার ও ইজিবাইকসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।কোস্টগার্ড স্টেশন টেকনাফ জিরো পয়েন্ট সি-বিচ ঘাট-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।‎অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় কোস্টগার্ড জিরো পয়েন্ট-সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযানকালে সন্দেহজনক ১টি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউপির হাজমপাড়ার মৃত মমতাজ মিয়ার ছেলে শহীদ হোসেনকে (৪০) আটক করা হয়।বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক ও আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত