ফেনী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ফেনী জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) ও উপসচিব জনাব মো: দিদারুল আলম।আজ সোমবার ২২ তারিখ পৌরসভা কার্যালয়ে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ফেনী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুল দিয়ে নতুন প্রশাসক মহোদয়কে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং পৌরবাসীকে সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।দুই বছরে ৪ প্রশাসক: পরিবর্তনের আবহে নতুন আশা উল্লেখ্য, বিগত দুই বছরে ফেনী পৌরসভায় একের পর এক প্রশাসক পরিবর্তন লক্ষ্য করা গেছে। জনাব মো: দিদারুল আলমকে নিয়ে গত দুই বছরে সর্বমোট ৪ জন প্রশাসক এই পদে দায়িত্ব পালন করলেন। বারবার এই গুরুত্বপূর্ণ পদের পরিবর্তন নিয়ে সাধারণ পৌরবাসীর মনে নানা কৌতুহল ও প্রশ্ন থাকলেও, নতুন প্রশাসকের যোগদানে পৌর সেবায় গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।সচেতন নাগরিক সমাজের মতে, ঘন ঘন প্রশাসক পরিবর্তনের ফলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তবে মাঠ প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা জনাব মো: দিদারুল আলমের হাত ধরে ফেনী পৌরসভা কতদিন মেয়াদে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, এখন সেটাই দেখার বিষয়।পৌরবাসী আশা করছেন, নতুন প্রশাসক মহোদয়ের দক্ষ নেতৃত্বে ফেনী পৌরসভার চলমান সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে এবং নাগরিক সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে।

