ফেনী প্রতিনিধি: ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম নারী পরিচালক নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন সাবরিনা চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত এই ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে হারুন-সাব্বির প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে ২য় স্থান অর্জন করেন তিনি।নির্বাচনে ব্যবসায়ী মহলে ব্যাপক জনপ্রিয় এই ‘হারুন-সাব্বির পরিষদ’ পূর্ণ প্যানেলে ভূমিধস বিজয় লাভ করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নবনির্বাচিত নারী পরিচালক সাবরিনা চৌধুরী ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুলের সহধর্মিণী। ফেনী চেম্বারের ইতিহাসে এই প্রথম কোনো নারী পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।নবনির্বাচিত পরিচালকেরা জানান, এই বিজয়ের মাধ্যমে ফেনীর ব্যবসা-বাণিজ্যের প্রসারে এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

