সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

আপডেট:

​নিজস্ব প্রতিবেদক, ফেনী:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মো. কামাল উদ্দিন (৩৫) ও আরিফুল ইসলাম (২২) নামের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাগলনাইয়া থানাধীন মোকামিয়া গ্রামের কপিল উদ্দিনের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার দিবাকালীন মোবাইল-৪১ ডিউটির ইনচার্জ এসআই তানভীর মেহেদির নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে আসামিদের নিজ বসতঘরের টিনশেড ঘরের মাচার ওপর লুকিয়ে রাখা তিনটি বস্তা তল্লাশি করে প্রতিটিতে ১০ কেজি করে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে গাঁজাগুলো জব্দ করা হয়।​আটককৃতরা হলেন—১. মো. কামাল উদ্দিন (৩৫), পিতা- ফজলুল করিম, মাতা- তাহেরের নেছা, সাং- মটুয়া (০৮ নম্বর ওয়ার্ড, পৌরসভা), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী।২. আরিফুল ইসলাম (২২), পিতা- নুরুল আমিন, মাতা- বিবি জহরা, সাং- মটুয়া (মজুমদার বাড়ি, ০৮ নম্বর ওয়ার্ড, পৌরসভা), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং এর মাধ্যমে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল।​ছাগলনাইয়া থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক কারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত