রবিবার, মে ১০, ২০২৬

ইতালিতে ‘অপারেশন ওয়েলকাম’ অভিবাসন জালিয়াতির দায়ে ৯৩ জনের বিরুদ্ধে অভিযান

আপডেট:

​ক্রোতোন, ইতালি: ইতালিতে অবৈধ অভিবাসনে সহায়তা এবং নথিপত্রে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এক বিশাল পুলিশি অভিযান পরিচালিত হয়েছে। ক্রোতোন প্রসিকিউটর অফিসের নির্দেশে ‘অপারেশন ওয়েলকাম’ শীর্ষক এই অভিযানে ১৫০ জন পুলিশ সদস্যের একটি বিশেষ দল অংশ নেয়।অভিযানের ব্যাপ্তি জালিয়াতি চক্রের মূল শিকড় উপড়ে ফেলতে ইতালির বেশ কয়েকটি প্রদেশে একযোগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছে ক্রোতোন,রোম,মিলান,,নেপলস ও পাদুভা,কোসেনজা এবং লাতিনা তদন্তে বেরিয়ে এসেছে যে, এই চক্রটি টাকার বিনিময়ে সরকারি কর্মকর্তাদের বিভ্রান্ত করত। দালালরা ভুয়া নথিপত্র তৈরি করে প্রবাসীদের জন্য অবৈধভাবে রেসিডেন্স পারমিট (Soggiorno) সংগ্রহ করে দিত। গোয়েন্দা তথ্যানুযায়ী, এই জালিয়াতির মূল কেন্দ্রবিন্দু ছিল ‘ইসোলা কাপো রিজুতো’ এলাকা। স্থানীয় ইতালীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় এই বিশাল র‍্যাকেটটি পরিচালিত হতো।অভিযুক্তদের তালিকায় দক্ষিণ এশীয়রা বেশী। প্রকাশিত ৯৩ জন অভিযুক্তের তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীর নাম রয়েছে। তারা সরাসরি এই পাচার ও জালিয়াতি চক্রের সাথে যুক্ত থেকে অবৈধ অভিবাসনে সহায়তা করত বলে প্রমাণ পেয়েছে পুলিশ। অভিযুক্ত ৯৩ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। দেশটির বিচার বিভাগ এখন তাদের বিরুদ্ধে চূড়ান্ত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ইতালিতে বসবাসরত প্রবাসীদের বৈধ উপায়ে নথিপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ভুয়া দালাল চক্রের খপ্পরে পড়ে নথিপত্রে মিথ্যা তথ্য দিলে স্থায়ীভাবে রেসিডেন্স পারমিট বাতিলের পাশাপাশি কঠোর আইনি সাজার সম্মুখীন হতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত