বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ”মুক্তিপণ চক্রের ২ সদস্য গ্রেফতার

আপডেট:

প্রেস রিলিজ
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ: মুক্তিপণ চক্রের ২ সদস্য গ্রেফতার
​মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গত ৯ জুন ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শফিরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো-উত্তর বিভাগ।গ্রেফতারকৃতরা হলেন:আরিফুল (৩০), পিতা- মো. শহিদুল্লা
​সানি (২২), পিতা- মো. কামাল মিয়া(উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার শফিরকান্দি গ্রামে।) গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ভিকটিম ‘মানিক’ (ছদ্মনাম)-কে ফোন করে জানানো হয় যে, তার প্রবাসী বাবা মালয়েশিয়া থেকে ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। সেই টাকা নিতে মানিক দক্ষিণখানের জয়নাল মার্কেট এলাকায় গেলে অপহরণকারীরা তাকে প্রাইভেটকারে তুলে মিরপুর পল্লবীর একটি ভবনে নিয়ে আটকে রাখে।নির্যাতন ও মুক্তিপণ দাবি সেখানে তাকে মারধর করে নগদ ও বিকাশ মিলিয়ে ২৯,০০০ টাকা কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে অপহরণকারীরা ভয় পেয়ে যায়। ১২ জানুয়ারি গভীর রাতে ভিকটিমকে আগারগাঁও এলাকায় একটি সিএনজিতে তুলে দিয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে ১৫ জানুয়ারি দক্ষিণখান থানায় এই বিষয়ে মামলা দায়ের করা হয়।
​সিআইডির তদন্ত ও চাঞ্চল্যকর তথ্য মামলাটির তদন্তভার হাতে নিয়ে সিআইডি আধুনিক প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে এবং তাদের গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকত। এই অপহরণের উদ্দেশ্যে কয়েকদিন আগেই তারা বাংলাদেশে আসে এবং অপরাধ শেষে আবার মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
​তদন্তে জানা গেছে, এই চক্রটি গত কয়েক বছর ধরে বাংলাদেশ ও মালয়েশিয়ায় একই ধরনের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধ করে আসছিল। গ্রেফতারকৃত সানির বিরুদ্ধে বাঞ্চারামপুর থানায় আগেও একটি মামলা রয়েছে।
​বর্তমান অবস্থা: গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত