শনিবার, জুন ২৭, ২০২৬

মাদক বিরোধী র‍্যাব-৭-এর অভিযান ফেনী, চৌদ্দগ্রাম, আনোয়ারা থেকে বিপুল পরিমাম গাঁজা ও ইয়াবা সহ ৫ জন গ্রেফতার

আপডেট:

সকালের কন্ঠ ডেস্ক :ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এসব অভিযানে আনুমানিক ৩০০ কেজি গাঁজা এবং ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ফেনী ও চৌদ্দগ্রামে ৩০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪।র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানা এলাকা ফতেহপুর এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৩০০ কেজি গাঁজাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।আনোয়ারায় ইয়াবাসহ গ্রেফতার ১ পৃথক আরেকটি অভিযানে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছিল।”মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।”— র‍্যাব-৭ সূত্র বলেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত