প্রেস রিলিজ
ফেনী প্রতিনিধি:ফেনীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ৩০ বোতল বিদেশী মদ ও ৬০ ক্যান বিদেশী বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গত ০৮ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় ফেনী সদর মডেল থানাধীন পাঁচগাছিয়া বাজার রোডস্থ বাথানিয়া গ্যাস কোম্পানি সংলগ্ন ‘আইরিন ডিপার্টমেন্টাল স্টোর’-এর সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত আসামি গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম কামরুল ইসলাম (৩৯)। সে ফেনী জেলার ফুলগাজী থানার মুন্সিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর আনন্দপুর (আরবের রহমান মজুমদার বাড়ী) গ্রামের আরবের নেছা প্রকাশ আরবের রহমান এবং ফাতেমা আক্তারের ছেলে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপারের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে ডিবির একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায়। এ সময় আসামির হেফাজত থেকে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ (ত্রিশ) বোতল বিদেশী মদ এবং ৬০ (ষাট) টি বিদেশী বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফেনীতে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেফতার
আপডেট:

