বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

রোম ও তুরিনে পুলিশের বিশাল অভিযান ৯০০ জন শনাক্ত, গ্রেফতার ২৬ অবৈধ ৩ অভিবাসী বহিষ্কার

আপডেট:

ইতালি প্রতিনিধি: ইতালির রাজধানী রোম এবং ঐতিহ্যবাহী শহর তুরিনে একযোগে পুলিশের এক বিশাল “উচ্চ-প্রভাবশালী” (High-impact) অভিযান পরিচালিত হয়েছে। অসাধু চক্র দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত এই অভিযানে ৯০০ জনকে শনাক্ত করা হয়েছে এবং ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।​গত কয়েক ঘণ্টার এই ধারাবাহিক অভিযানে দেশটির পুলিশ বিভাগ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অভিযানে মোট ৯০০ জনকে শনাক্ত করা হয়, যার মধ্যে ২৬ জনকে সরাসরি গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ১১টি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অবৈধভাবে দখল করে রাখা ২টি সম্পত্তি পুনরুদ্ধার ও খালি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মোড়ে মোড়ে মোট ৩৫০টি যানবাহন তল্লাশি করা হয়েছে।অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ নিয়েছে, ২১ জন বিদেশী নাগরিককে প্রয়োজনীয় কাগজপত্রের পর্যালোচনার জন্য সরাসরি অভিবাসন দপ্তরে (Immigration Office) হস্তান্তর করা হয়েছে।৩ জনকে স্বদেশে ফেরত পাঠাতে তাদের সি.পি.আর (CPR – Identification and Retention Center)-এ হস্তান্তর করা হয়েছে।১০ জনের বিরুদ্ধে দেশত্যাগের আদেশ (Expulsion orders) জারি করা হয়েছে।”এটি রাষ্ট্রীয় পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পদক্ষেপ। শহরগুলোর প্রান্তিক এলাকাগুলোকে নিরাপদ করতে এবং নাগরিকদের বসবাসের পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”— মাত্তেও পিয়ানতেদোসি (স্বরাষ্ট্র মন্ত্রী,ইতালি)আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই জোরদার পদক্ষেপে শহর দুটির সাধারণ নাগরিকদের মনে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, প্রান্তিক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সুত্র : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত