সোমবার, মে ২৫, ২০২৬

ফেনী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগ দিলেন এডিসি মোহাম্মদ আল আমিন সরকার

আপডেট:

ফেনী প্রতিনিধি:ফেনী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেছেন ফেনীর নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার। আজ রবিবার (২৪ মে, ২০২৬) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের পর নবাগত পৌর প্রশাসক ফেনী পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিক বান্ধব প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। ফেনীতে যোগদানের পূর্বে তিনি সর্বশেষ টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং তিনি নবীনগর উপজেলার সন্তান।পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নতুন প্রশাসককে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণ শেষে তিনি পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সেবা নিশ্চিতকরণের বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত