মঙ্গলবার, জুন ২, ২০২৬

আমাদের প্রিয় নেতা’ বলার স্থলে অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে ‘প্রিয় নবী’বলি : এম এ খালেক

আপডেট:

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে নিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘প্রিয় নবী’ বলে সম্বোধন করাকে সম্পূর্ণ অনভিপ্রেত এবং অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’ (মুখের ভুল) বলে দাবি করেছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক।গতকাল সোমবার (১ জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ব্যাখ্যা দেন এবং একইসঙ্গে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন।লিখিত বক্তব্যে অধ্যাপক এম এ খালেক জানান, গত ৩০ মে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় মঞ্চে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর প্রতি সম্মান জানাতে গিয়ে এই বিপত্তি ঘটে।তিনি বলেন, বক্তব্য প্রদানকালে ‘আমাদের আপনাদের প্রিয় নেতা’ বলার স্থলে অনিচ্ছাকৃতভাবে এবং মনের অজান্তে মুখ ফসকে ‘প্রিয় নবী’ শব্দটি উচ্চারিত হয়ে যায়। এটি সম্পূর্ণ শব্দচয়নগত ভুল ও স্লিপ অব টাং ছিল। এটি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। নবীদের মর্যদা অনেক উপরে তাদের সাথে কারো তুলনা হয় না। এই সময় বিএনপি জেলা নেতাদের মধ্য ইয়াকুব নবী যুগ্ম আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক সহ অনেক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত