শুক্রবার, জুন ১৯, ২০২৬

ফেনীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল, বিকেলে ৫ কর্মী গ্রেপ্তার

আপডেট:

ফেনী প্রতিনিধি:ফেনীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার পর অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বিকেলে ফেনী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল শহরের সহদেবপুর এলাকা থেকে ওই ৫ আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফেনী উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দলটির কতিপয় নেতা-কর্মী আকস্মিক একটি মিছিল বের করেন। মিছিলটি ‘শেখ হাসিনা ফিরে আসবে’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিয়ে শহরের স্টেশন রোড ও কলেজ রোড এলাকা প্রদক্ষিণ করে। গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করার পর ফেনী শহরে এটিই ছিল দলটির প্রথম কোনো দৃশ্যমান কার্যক্রম।​মিছিলের খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ দ্রুত মাঠে নামে। পরবর্তীতে শহরের সহদেবপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মিছিলের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত