রবিবার, জুন ২১, ২০২৬

ফেনী জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি গঠন: আহ্বায়ক জেলা প্রশাসক মনিরা হক সদস্য সচিব খালেদা

আপডেট:

রাজীব সারোয়ার /ফেনী জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। ফেনীর জেলা প্রশাসক মনিরা হক-কে আহ্বায়ক এবং খালেদা আক্তার -কে সদস্য সচিব করে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন কমিটির অনুমোদনের মধ্য দিয়ে ফেনী জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।আরো কমিটিতে সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস(মিতা) যুগ্মসচিব রাসেদা আক্তার ( রাসু) বিশেষ করে, জেলার নারী ক্রীড়াবিদদের দক্ষতা উন্নয়ন এবং মেয়েদের ক্রীড়া ক্ষেত্রের ব্যাপক প্রসার ও উন্নয়নে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নতুন কমিটির নেতৃবৃন্দ দ্রুতই জেলার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে এবং নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরিতে কাজ শুরু করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়ামোদিরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত