মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদের আর নেই

আপডেট:

​ফেনী: ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ০৭:১০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।​দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।
​রাজনৈতিক জীবন ও অবদান অ্যাডভোকেট হাফেজ আহম্মদ ছিলেন ফেনী জেলা রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয়। জেলা আইনজীবী সমিতিতেও একজন দক্ষ ও জনপ্রিয় আইনজীবী হিসেবে তাঁর ব্যাপক সুনাম ছিল।
​শোক প্রকাশ
​তাঁর এই আকস্মিক মৃত্যুতে ফেনীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন স্তরের মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করছেন।​”আজ ফেনী জেলা এক প্রবীণ ও অভিভাবকতুল্য রাজনীতিবিদকে হারালো। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত