নিজস্ব প্রতিবেদক, ফেনী:ফেনী শহরের যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে একযোগে বিশাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানের ফলে শহরের প্রধান সড়ক ও ফুটপাথগুলো দীর্ঘদিনের অবৈধ দখল থেকে মুক্ত হয়েছে।আজ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ফেনী পৌরসভার সার্বিক সহযোগিতায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্রাংক রোড, সার্কিট হাউজ রোড এবং মহিপাল এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে সড়ক ও ফুটপাথ অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও হকারদের সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাথ দখল থাকায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত তীব্র যানজট ও ভোগান্তির শিকার হতে হতো। উচ্ছেদ শেষে মুক্ত হওয়া স্থানসমূহ জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।”জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ। কোনোভাবেই সড়ক ও ফুটপাথ অবৈধ দখলে রাখতে দেওয়া হবে না।”জেলা প্রশাসনের পক্ষে এই মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান যৌথভাবে পরিচালনা করেন চয়ন বড়ুয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। শাহরিয়ার সজল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটরা জানান, একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ ফেনী শহর গড়ে তুলতে জেলা প্রশাসনের এই ধরণের জনস্বার্থমূলক ও আইনগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও ফেনীর সচেতন নাগরিক সমাজ।
ফেনী শহরের যানজট নিরসন ট্রাংক রোড, সার্কিট হাউজ ও মহিপাল অভিযান
আপডেট:

