শনিবার, জুলাই ১৮, ২০২৬

ফেনীতে সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের অকারণ ঘোরাঘুরি ও চা দোকানে আড্ডা নিষিদ্ধ

আপডেট:

নিজস্ব প্রতিবেদক, ফেনী:কিশোর অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফেনী জেলা প্রশাসন। এখন থেকে জেলাটিতে সন্ধ্যার পর কোনো ছাত্র-ছাত্রী অকারণে রাস্তায় ঘোরাঘুরি করতে পারবে না এবং চা দোকানে আড্ডা দিতে পারবে না। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সাম্প্রতিক এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক (ডিসি)। তিনি জানান, তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসনের এই নির্দেশনাটি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জানাতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুরো শহর ও আশপাশের এলাকায় মাইকিং করে বিশেষভাবে অবহিত করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধির সময়সীমা পার হওয়ার পর যদি কোনো শিক্ষার্থীকে সন্ধ্যার পর রাস্তায় বা চা দোকানে অহেতুক আড্ডা দিতে দেখা যায়, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসনের বার্তা: “ছাত্র-ছাত্রীদের শিক্ষার পরিবেশ জোরদার করা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য। অভিভাবক ও সচেতন নাগরিকদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।”জেলা প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফেনীর সর্বস্তরের মানুষ। স্থানীয় অভিভাবক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে একদিকে যেমন কিশোর অপরাধ ও মাদকের বিস্তার কমবে, অন্যদিকে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার সুযোগ পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত