ফেনী প্রতিনিধি:ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বড় জুয়াড়ি চক্রের ১৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসা এই চক্রটিকে দীর্ঘদিন অনুসরণের পর গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।গত ১৯/০৭/২০২৬ তারিখ ফেনী জেলার পুলিশ সুপারের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।ডিবি পুলিশের অভিযানিক দলটি ফেনী সদর মডেল থানাধীন চাড়িপুর এলাকার ‘ইসমাইল ম্যানশন’-এর ৪র্থ তলায় অভিযান চালায়। সেখানে আসর বসিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা ফেনীসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের পরিচয় নিচে দেওয়া হলো:
ফেনী সদর থানা এলাকা ১. আনোয়ার হোসেন (৫০), পিতা- মো: ইউসুফ, সাং- পদুয়া (ভূঁইয়া বাড়ি), ধর্মপুর ইউপি।২. মো: আইয়ুব (৬১), পিতা- মৃত আফজালুর রহমান, সাং- দেবিপুর (আলিমুল্লা বাড়ী), শর্শদী ইউপি।৩. সুজন মেহেদী (৩৮), পিতা- আজিজুল হক, সাং- সুলতানপুর (হোসনেআরা মঞ্জিল), ০৬ নং ওয়ার্ড, ফেনী পৌরসভা।৪. আব্দুল সাকু ভূঁইয়া রাসেল (৪৪), পিতা- মৃত আ: হাই ভূঁইয়া, সাং- মাস্টারপাড়া (এনায়েত হাজারী বাড়ি), ফেনী পৌরসভা।৫. মো: রুবেল (২৮), পিতা- মো: আব্দুর রউফ, সাং- মধুয়াই (ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাড়ী), বালিগাঁও ইউপি।৬. ওসমান গনি (৩৫), পিতা- মৃত সাহাবউদ্দিন, সাং- পশ্চিম বিজয়সিংহ (মৃদ্ধা বাড়ী), ০২ নং ইউপি।৭. হুমায়ুন কবির সেলিম (৪৮), পিতা- মৃত আবুল কাশেম, সাং- চাড়িপুর (মধ্যম), বাবুল কমিশনার বাড়ী, ১২ নং ওয়ার্ড, ফেনী পৌরসভা।
৮. আনোয়ার হোসেন (৪৫), পিতা- আনিসুল হক, সাং- শিবপুর (মজুমদার বাড়ী), ফাজিলপুর ইউপি।
৯. শাহাদাত হোসেন (২৯), পিতা- মৃত শহিদুর রহমান, সাং- মাথিয়ারা (নিজাম ভূঁইয়া বাড়ি)।
১০. মো: ইব্রাহিম (৩৯), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- পশ্চিম বিজয়সিংহ (সওদাগর বাড়ি)।
ছাগলনাইয়া থানা এলাকা (ফেনী):১১. মো: রিমন (২২), পিতা- মো: কামাল, সাং- মটুয়া, চৌধুরী বাড়ি।১২. মো: রুবেল (২৪), পিতা- রহিমুল্লাহ, সাং- কাচারী বাজার, পাঠাননগর ইউপি।
কুমিল্লা জেলা:১৩. আব্দুল হাকিম (৩০), পিতা- নূর ইসলাম, সাং- মোহনপুর, বাতাগাছি ইউপি, থানা- চান্দিনা।১৪. মো: মফিজুর রহমান (৫৫), পিতা- মৃত মুসা মিয়া, সাং- পূর্ব ভেকরা, আলকরা ইউপি, থানা- চৌদ্দগ্রাম।গোপালগঞ্জ জেলা:১৫. নিখিল মন্ডল (৪৫), পিতা- নলিনী মন্ডল, সাং- নলডাঙ্গা, ভাবড়াশুর ইউনিয়ন, থানা- মুকসুদপুর।ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে ডিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফেনীতে ডিবি পুলিশের সফল অভিযান: জুয়াড়ি চক্রের ১৫ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
আপডেট:

