সোমবার, জুলাই ২০, ২০২৬

ফেনীতে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন

আপডেট:

ফেনী শহর প্রতিনিধি: ১৯ জুলাই ২০২৬ “কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে” এই স্লোগান নিয়ে ফেনী সদর উপজেলায় কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মহিউদ্দিন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কাজিরবাগ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ফিরোজ আলম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মজুমদার মুরাদ, সদর উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আহমদ, কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী হিটলার, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার, কাজিরবাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর নবী সহ স্থানীয় বিএনপি, কৃষকদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীগণ।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা বলেন, আমরা এখন যে সাহায্য সহযোগিতা গুলো খাতা কলমে বা এনালগ পদ্ধতিতে পেয়ে থাকি সেটাই ডিজিটাল হচ্ছে। কৃষক কার্ড এটা একটা ডিজিটালাইজেশন ডিজিটাল পরিচয় পত্র কৃষকের। এখানে একটি ব্লক থেকে আজকে কার্যক্রম শুরু করা হয়েছে। যা পরবর্তীতে কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে। এই কার্যক্রমে কাজিরবাগ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কৃষিতে যারা নিয়োজিত আছেন সকলেই এর অন্তর্ভুক্ত হবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত