মঙ্গলবার, জুন ২, ২০২৬

ফেনীতে শর্শদী খাল খনন উদ্বোধন করলেন ভিপি জয়নাল

আপডেট:

নিজস্ব প্রতিবেদক, ফেনী:২ জুন মঙ্গলবার বিএনপির দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ফেনীর শর্শদী খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার শর্শদী এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ভিপি জয়নাল আবেদীন।​খাল খনন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি জয়নাল আবেদীন বলেন, দেশের কৃষি ও পরিবেশের উন্নয়নে বিএনপির খাল খনন কর্মসূচি একটি ঐতিহাসিক ও দূরদর্শী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় ফেনীতেও এই কার্যক্রম শুরু হলো।​তিনি আরও আশ্বাস দিয়ে বলেন​”প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে ফেনী সদর উপজেলার অন্তর্গত সবকটি খাল খনন ও সংস্কার করা হবে। এতে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিকাজে সুফল মিলবে।”উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন। খালটি খননের ফলে স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।এই সময় ফেনী থানার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত