মঙ্গলবার, মে ১৯, ২০২৬

ফেনীতে অনগ্রসর যুবকদের কার্যকর স্বাক্ষরতা ও কর্মদক্ষতা’ প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট:

নিজস্ব প্রতিবেদক, ফেনী:গতকাল ১৮ মে
ফেনীর অনগ্রসর যুবকদের দক্ষ ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উপযোগী কর্মক্ষম জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ২০২৬’-এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
​সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। তিনি তাঁর বক্তব্যে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং যুবকদের বিভিন্ন শিল্প ও কারিগরি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী তৈরি করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ফেনী।​মুশফিকুর রহমান পিপুল, পরিচালক, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক, শহর ব্যবসায়ী সমিতি।​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, জেলার বিভিন্ন শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনগ্রসর যুবসমাজকে শুধু স্বাক্ষরতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক কর্মদক্ষতায় দক্ষ করে তোলা জরুরি। কারিগরি শিক্ষা ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে স্থানীয় ও জাতীয় শিল্প প্রতিষ্ঠানগুলো দক্ষ জনবল পাবে। এই লক্ষ্য বাস্তবায়নে বিসিক ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত