বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

বাঁচতে চান কত বছর

আপডেট:

রোজা পর্ব ঃ ৪

  1. বিষয় ঃ বাঁচতে চান কত বছর?

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১৪.০৩.২০২৪

 

বিজ্ঞাপন

আমারা Boundless days (সীমাহীন) বাঁচতে চাই!

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, এটা ও কবির কথা!

কেউ মরতে চাই না! এখনও জাপানের গড় আয়ু ১২০ থেকে ১৩০ পর্যন্ত কোন কোন দ্বীপে! আমাদের কম কেন? আমরা অসৎ, আমরা দাম্ভিক, আমরা শক্তিতে মদমত্তহস্তী! মসজিদ মাদ্রাসার স্কুল কলেজের টাকাও চুরি করি! আমরা ওয়াজ নসিহত রোজ শুনি কিন্তু আমল করি না, কপালে কালো দাগ ফেলি কিন্তু ঈমানদার হই না,মানবতা মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হই না!

 

প্রিয় পাঠক, অনেকদিন বাঁচতে চেয়েছিলেন বিশ্বের সেরা গায়ক মাইকেল জ্যাকসন, তিনি কারো সাথে হ্যান্ডশেক করতে গেলে হাত মোজা পরে নিতেন! তিনি টার্গেট করেছিলেন ১৫০ বছর বাঁচার, মরেছেন মাত্র পঞ্চাশ বছর বয়সে!

আলেকজান্ডার দি গ্রেট মাত্র বিশ বছর বয়সে সিংহাসনে বসেন এবং একটার পর একটা রাজ্য দখল করে চলেন। তার সেনাবাহিনী একুশ হাজার মাইল ছুটেছেন তার নির্দেশে, তিনি পারস্য, আনাতোলিয়া, সিরিয়া ফোনিসিয়া, জুডিয়া, গাজা, মিশর, ব্যাটিয়া,মেসোপোটেমিয়া থেকে পাঞ্জাব জয় করেছিলেন !

তিনি ভারত আক্রমণ করতে এসে ফিরে যান বিপাশা নদীর ওপার থেকে। ফেরার পথে তিনি অসুস্থ হন এবং মাত্র পয়ত্রিশ বছর বয়সে মৃত্যু বরন করেন ব্যবিলনে!

তিনি বুঝায়ে গেছেন, “মানুষ খালি হাতে আসে খালি হাতে যায়! ”

 

আপনার লম্বা দিন বাঁচতে হলে রোজ শক্তিসমৃদ্ধ খাবার খেতে হবে! ধরুন, বিফ, মাটন, চিকেন, ভেড়া, পাঠা, সমুদ্র ফিশ, শেল ফিশ (কাকড়া, ঝিনুক, চিঙ্গড়ী),ডাল, নাট,বীন, ফলের রস, মধু, পালংশাক, প্রানীর কলিজা, মগজ, কিডনি, ফুসফুস, মাশরুম, ময়দা, চাল, চিনি ইত্যাদি। এসবে আছে আয়রন সহ সব ভিটামিন মিনারেল ইত্যাদি।

আপনার পয়সা আছে খেতে পারবেন!

 

খবরদার এসব খাবেন না! এসব খাবেন তো মরবেন চটজলদি, আলেকজান্ডার দি গ্রেটের আগে! এসব পিউরিন সমৃদ্ধ খাবার, পিউরিন ভেঙে ইউরিক এসিড তৈরি হয় এবং কিডনি নষ্ট করে দেয়!

প্রশ্ন কি খাবো তা হলে? কিছুই খেতে পারবেন না অর্থাৎ আপনি বাঁচতে পারবেন না, আপনাকে যেতে হবে!

তাহলে কেন সুদ ঘুষ খাওয়া, কেন শালিসি বানিজ্য, দুর্বলকে নিগৃহীত করা, কেন ব্যাংক ডাকাতি করে হাজার কোটি টাকার মালিক হবেন? কেন গরীব দুর্বলের জমি দখল, কেন অকৃতজ্ঞ মিথ্যাবাদী লুচ্চা বদমাশ লাফাঙ্গা ইতর অভদ্র দাম্ভিক হবেন? কেন কেন কেন?

 

রোজার নামে উপোস করছেন, লাভ কি? মসজিদে পাঁচ হাজার টাকার জায়নামাজ নিয়ে তারাবি নামাজ পড়ে যে ঘরে ফিরছেন সে ঘর অবৈধ টাকায় পাঁচ তলা। সেগুন কাঠের খাট কেউ কোন কন্ট্রাক্টর বা ক্লাইড কিনে দিয়েছে, ফাইল আটকানো পয়সায় শরীর শূকরের মত ভারি করছেন, মৃত্যুর পর আপনার লাশ অবৈধ টাকায় গড়া বিল্ডিংয়ের মার্বেল পাথরের ইন্টারিয়র ডিজাইনের ফ্লোরে নামায় রাখলে আপনার রোজা নামাজ হজ্ব উমরাহ্ ওখানেই শেষ! আপনি বেহেশতে বাসী নাকি নরকের কিট, এখানে বসে, আজই আপনি গুনতে পারেন! এই অঙ্ক কষতে লেখক কবি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগে না! রাতে বালিশে মাথা রেখে হিসাব করা যায়!

 

ভালো থাকেন, মনে রাখেন, রোজা মানে শুধু উপোস নয়! আপনি হাজার বছর কেন শত বছর ও বাঁচবেন না! মানুষকে আল্লাহ ক্ষমার ব্যাপারে তার সমান মর্যাদা দিয়েছেন! মানুষ কে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না! তার প্রতি অন্যায় আল্লাহ ক্ষমা করতে অপারগতা প্রকাশ করেছেন কুরআনে!

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত