ফেনী প্রতিনিধি:ফেনী শহরের প্রাণকেন্দ্র সদর হাসপাতাল মোড়ে অবস্থিত ১২ তলা বিশিষ্ট নির্মাণাধীন ‘জিআর টাওয়ার’ (GR Tower) প্রকল্প থেকে বৈদ্যুতিক তারসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত কাল সংঘটিত এই চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য দেশবাসীর নিকট আকুল আবেদন জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।প্রকল্পের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল অজ্ঞাতনামা এক ব্যক্তি সুকৌশলে প্রকল্পের ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক তারসহ বেশ কিছু প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ বা ছবি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় তথ্য দিয়ে দ্রুত চোরকে শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।
ফেনীতে ১২ তলা ‘জিআর টাওয়ার’ প্রকল্পে চুরি
আপডেট:

